spot_img

রাশিয়ার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি নুরুল হুদা

রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সেদেশে যাচ্ছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোট হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই ভোট পর্যবেক্ষণ করতে রাশিয়া পাঁচদিন থাকবেন সিইসি কে এম নূরুল হুদা। এজন্য ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন তিনি। ফিরবেন ২১ সেপ্টেম্বর।

আজ বৃহস্পতিবার চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

চিঠিতে বলা হয়েছে, সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এই সময়ে তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে, বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ