আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও সংস্থাটির বর্তমান চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহর বাবা দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের বসিকপুর উমেদপুরবাড়ি সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।











