spot_img

অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদনপত্র জমা দিলেন ইমরান খান

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আবেদনপত্র জমা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানান পিটিআই নেতা জুলফী বোখারী।

তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচন ২০২৪ এর জন্য ইমরান খানের নির্দেশনা অনুযায়ী তাঁর প্রতিদ্বন্দ্বিতার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরান খান।

সূত্র: ডন নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ