মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবক ও বিক্রয়ের অভিযোগে আরও ৪৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৪১ পিস ইয়াবা, ১০ ক্যান বিয়ার, ৪০৯ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ২২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।











