spot_img

সাড়ে ২২ লাখ টন খাদ্য মজুতের সক্ষমতা অর্জন করেছি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাড়ে ২২ লাখ টন খাদ্য মজুতের সক্ষমতা অর্জন করেছি। ২০৩০ সালের মধ্যে ৩৫ লাখ টন খাদ্য মজুতের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ডিজিটাল কার্ডের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগের মতো কোনো মাস্তান অথবা ব্যবসায়ী গোডাউনে ধান দিবে সেই সুযোগ আর নেই। ডিজিটাল অ্যাপের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের ধানের নায্যমূল্য প্রধানমন্ত্রী দিচ্ছেন। কারণ কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে।

তিনি বলেন, কৃষিতে উন্নতি হলে আমাদের দেশের খাদ্য সমস্যার সমাধান হবে এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থেকে খাদ্যে উদবিত্ত দেশে আমরা রূপান্তিরত হতে পারবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ