spot_img

কু‌ড়িগ্রা‌মে মন্দির পরিদর্শনে গেলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

কু‌মিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জে‌রে কুড়িগ্রামের উলিপুরে বি‌ভিন্ন পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উলিপুরের থেতরাই এবং গুনাইগাছ ইউনিয়নে তি‌নি হামলার শিকার চারটি মন্দির পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী এবং উলিপুর থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির।

পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার হামলার শিকার মন্দিরগুলোর কমিটির সদস্য এবং লোকজনের সঙ্গে কথা বলেন। তবে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ