সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশে টিকার অভাব নেই; পর্যাপ্ত মজুদ রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। আমাদের হাতে এখন পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে ৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আরও ২১ কোটি ডোজের অর্ডার করা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে প্রতিমাসেই আসতে থাকবে। প্রতি মাসে তিন কোটি করে টিকা আসছে।

জাহিদ মালেক জানান, এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। আইসিটি বিভাগ সেই তালিকা তৈরি করছে। এরপরই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ