spot_img
spot_img

খুলনায় বিএনপির গণসমাবেশ; ২ দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত

আগামী ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এদিকে দুই দিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক সংগঠন।

আজ (১৯ অক্টোবর) বুধবার খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহন বন্ধ রাখা হবে। এটা ময়মনসিংহ ও চট্টগ্রামেও করেছে তারা।

তিনি বলেন, কোনো বাধায় বিএনপির সমাবেশকে ঠেকাতে পারবে না। আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকবে।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনা জেলার ৯টি উপজেলা এবং বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যে কোনোভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে নেতাকর্মীদের আসার কথা রয়েছে। এছাড়া খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবে। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে ঘিরেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ