দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৪৬ জনে।
শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৮ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।










