spot_img
spot_img

মুফতী রাফি উসমানীর ইন্তেকালে বেফাকের শোক প্রকাশ

পাকিস্তানের মুফতী আজম মুফতী রাফি উসমানী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (১৯ নভেম্বর) বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও আলহাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় মাওলানা মাহমুদুল হাসান বলেন, মুফতীয়ে আজম রাফি (রহ.)-ইন্তেকালে উম্মাহ তার এক যোগ্য সন্তানকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। তাঁর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি একাধিকবার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে এসেছিলেন।

শোক বার্তায় মুফতী রাফি উসমানি (রহ.)-এর মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দু’আ চেয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ