spot_img
spot_img

২৬ নভেম্বর থেকে দেশব্যাপী নৌযান ধর্মঘট

সারা দেশে ২৬ নভেম্বর থেকে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবিতে তারা এই ডাক দিয়েছে।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপু‌রে কর্মসূচি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা।

বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নগরীর বাঁধ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হ‌য়ে পুনরায় নদী বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ