spot_img
spot_img

রাশিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস; নিহত ৯

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে ৯ জন নিহত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচতলা ভবনটির একাংশ ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে ধংসস্তূপ থেকে ৯ জনের লাশ উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। নিখোঁজ একজনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ