spot_img
spot_img

৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শীতপ্রধান ৬০০ এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, ‘শীত এসে গেছে। শহুরে বিত্তবানদের মাঝে শীতকে বরণ করার আমেজ ও উৎসবও শুরু হয়ে গেছে। নতুন ঋতুকে বরণ করার এই আনন্দঘন মুহূর্তে আমাদের সেসব অভাবী মানুষের কথা কি মনে পড়ছে, যাদের শীত নিবারণের পর্যাপ্ত পোশাক নেই, যাদের কাছে শীত এক আতঙ্কের ঋতু?’

এসব দারিদ্র্যপীড়িত শীতার্ত মানুষের কাছে শীতের পোশাক পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রতিটি পরিবারের জন্য শীতবস্ত্রের প্যাকেজে থাকছে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এক হাজার ২০০ টাকা দান করে একটি পরিবারের শীত নিবারণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। পাশাপাশি এ খাতে যেকোনো পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

দেশ-বিদেশের যেকোনো পেমেন্ট পদ্ধতিতে আর্থিক সহায়তা পাঠাতে তাঁর ফেসবুক পোস্টে দেওয়া লিংকে প্রবেশের আহ্বান জানানো হয়েছে।

৬০০ এলাকায় ৩০ হাজার শীতার্ত পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শীতপ্রধান ৬০০ এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, ‘শীত এসে গেছে। শহুরে বিত্তবানদের মাঝে শীতকে বরণ করার আমেজ ও উৎসবও শুরু হয়ে গেছে। নতুন ঋতুকে বরণ করার এই আনন্দঘন মুহূর্তে আমাদের সেসব অভাবী মানুষের কথা কি মনে পড়ছে, যাদের শীত নিবারণের পর্যাপ্ত পোশাক নেই, যাদের কাছে শীত এক আতঙ্কের ঋতু?’

এসব দারিদ্র্যপীড়িত শীতার্ত মানুষের কাছে শীতের পোশাক পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রতিটি পরিবারের জন্য শীতবস্ত্রের প্যাকেজে থাকছে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এক হাজার ২০০ টাকা দান করে একটি পরিবারের শীত নিবারণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। পাশাপাশি এ খাতে যেকোনো পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

দেশ-বিদেশের যেকোনো পেমেন্ট পদ্ধতিতে আর্থিক সহায়তা পাঠাতে নিচের ঠিকানায় আহ্বান জানানো হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংক: Prime Bank PLC

অ্যাকাউন্টের নাম: As Sunnah Foundation

শাখা: Islamic Banking, Dilkusha

অ্যাকাউন্ট নম্বর: 3108137031750

রাউটিং নম্বর: 170272892

সুইফ্ট কোড: PRBLBDDH005

বিকাশ/নগদ মার্চেন্ট: 01897-655737 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ