মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইহুদিবাদী ইসরাইল কর্তৃক দুজন ফিলিস্তিনি আটক ও এক অসুস্থের পায়ে রাবার বুলেট নিক্ষেপ

ইনসাফ | নাহিয়ান হাসান


ফিলিস্তিনের একপ্রান্তে অভিযান চালিয়ে দুজন নিরীহ ফিলিস্তিনিকে আটক এবং অপরপ্রান্তে হামলা চালিয়ে একজনকে জখম করে দেয় ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনারা।

শনিবার (১৯ ডিসেম্বর) পশ্চিম তীরের জেনিন শহরে পৃথকভাবে এই দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনিনের আল আরাকা অঞ্চলের এক ফিলিস্তিনি যুবক ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাঁটাতারের সীমারেখা ঘেষা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার সময় তাকে ধাওয়া করে বসে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনারা।

হাসপাতালে যেতে না দিয়ে উল্টো অসুস্থ ফিলিস্তিনি যুবকটির পায়ে রাবার বুলেট ছুড়ে জখমী করে দেয় তারা!

তাছাড়া, মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল একই সময়ে জেনিন শহরের অপর প্রান্তে অভিযান পরিচালনা করে দুজন নিরীহ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় বলেও খবর প্রকাশ করে ডাব্লিউএএফএ।

সূত্র: ডাব্লিউএএফএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ