ন্যাটো যদি নিরাপত্তা গ্যারান্টির জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে রাশিয়া পাল্টা হুমকি তৈরি করবে বলে হুঁশিয়ারি করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো।
শনিবার (১৯ ডিসেম্বর) এক চ্যানেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি যে, আমরা সামরিক বা সামরিক-প্রযুক্তিগত বিষয়ের পরিবর্তে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত যা ওসিএসই, ইউরো-আটলান্টিক ও ইউরেশিয়া অঞ্চলের সকল দেশের নিরাপত্তা জোরদার করবে।
আলেকজান্ডার আরো বলেন, যদি তা করা না হয়, আমরা তাদের সংকেত দিয়েছি যে, তাহলে সেটি পাল্টা হুমকি তৈরির পথে এগিয়ে যাবে। কিন্তু তখন আমরা কেন এই সিদ্ধান্তগুলি নিয়েছি এবং কেন আমরা এই সিস্টেমগুলি মোতায়েন করেছি তা আমাদের জিজ্ঞাসা করার জন্য অনেক দেরি হয়ে যাবে। বার্তা সংস্থা তাস এ খবর জানায়। তিনি বলেন, ইউরোপীয়দের অবশ্যই এই মহাদেশটিকে সামরিক সংঘর্ষের ক্ষেত্রে পরিণত করার সম্ভাবনা নিয়ে ভাবতে হবে।
সূত্র: বাসস











