শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

৫ জানুয়ারি সংসদের ২১তম অধিবেশন

আগামী ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ।

ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৪টা থেকে এ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশহিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব সংসদ গ্রহণ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ