বিএনপি সংবিধান মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল বলেন, ৭ ডিসেম্বর মানুষ হত্যার ষড়যন্ত্র করেছিল বিএনপি। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
কামরুল আরও বলেন, বিএনপি দেশের সব অর্জনকে ধ্বংস করতে চায়। বিএনপি ও একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে এখনও লড়াই করতে হচ্ছে। সেই অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে।










