spot_img
spot_img

বিনামূল্যে মিয়ানমারকে টিকা দিবে ভারত

মিয়ানমারকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুধু মিয়ানমার নয়, সেই সঙ্গে ফিলিপাইন, মরিশাসসহ আরো কয়েকটি দেশকে নিজেদের উদ্ভাবিত ভারত বায়োটেকের কোভ্যাকসিন বিনামূল্যে দেবে তারা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভারতের বিজেপি সরকারের কাছ থেকে ভ্যাকসিনের আরো ৪৫ লাখ ডোজের চাহিদাপত্র পেয়েছে ভারত বায়োটেক।

জানা গেছে, এই ৪৫ লাখ ডোজের মধ্যে আট লাখেরও বেশি ডোজ বিনামূল্যে দেওয়া হবে। এগুলো বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারত বায়োটেকের আগে দেশটির সরকারের কাছ থেকে ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের আদেশ পেয়েছিল এবং সরকারকে সাড়ে ১৬ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ