spot_img
spot_img

যশোরের শীর্ষ আলেম মাওলানা আবুল খায়ের রহ.-এর জানাজা সম্পন্ন

যশোরের শীর্ষ আলেম ও দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের রহ.-এর জানাজা সম্পন্ন হয়েছে। এতে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর যশোর বাস স্ট্যান্ডে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল খায়ের রহ. গতকাল বুধবার রাত তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি তিন দশকের অধিক সময় যশোর বাস স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব এবং দারুল উলূম মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি তিন মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতা।

মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন তাঁর একমাত্র ছেলে হাফেজ নোমান যশোরী। জানাজা শেষে তাঁকে যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসায় দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ