spot_img

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সোহেল খান শুভ নামে ৪৮ বছর বয়সী এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মুহাম্মাদ শাহিন গণমাধ্যমকে বলেন, কারাগারে সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেলের হাজতি নং ৫৭১০১/২২।

তিনি বলেন, কী মামলায় সোহেল কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার পিতার নাম মৃত শহিদুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ