spot_img

রুমিন ফারহানাকে অবাঞ্চিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া আ.লীগের

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনের সময় ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় এলে তাকে প্রতিহত ও অবাঞ্চিত করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

শুক্রবার (২০ জানুয়ারি) আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক দলীয় সভা শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি।

আল-মামুন সরকার বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। বিএনপি উপনির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ উপ-নির্বাচনে দলীয় প্রার্থী না দিলেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগীতা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি সম্প্রতি আশুগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে উপ নির্বাচনের সময়কাল পর্যন্ত তাকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

আল-মামুন সরকার আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রতিহত, বানচাল বা বিশৃংখলার সৃষ্টির কোন অপচেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদের সঞ্চালনায় মত বিনিময়সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ