spot_img

আগামী প্রজন্মের ঈমান ও আক্বীদা রক্ষার স্বার্থে ধর্মবিরোধী শিক্ষানীতি বাতিল করতে হবে : এবিএম সিরাজুল

মাহবুবুল মান্নান


খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, আগামী প্রজন্মের ঈমান ও আক্বীদা রক্ষা করার স্বার্থে অনতিবিলম্বে ধর্মবিরোধী শিক্ষানীতি বাতিল করতে হবে। এবং এনসিটিবির পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে বিতর্কিতদের সরিয়ে বিশিষ্ট ইসলামি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

শুক্রবার(২০জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম সিরাজুল মামুন বলেন, খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষদের পৃথিবীতে পাঠানো হয়েছে। সুষিত, বঞ্চিত ও নিপিড়ীত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ড.মোস্তাফীজুর রহমান ফয়সাল বলেন, ধর্মবিরোধী ও নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিল করে ক্লাস ওয়ান থেকে মাষ্টার্স পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কারণ একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে একজন মানুষ প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে।

চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক এ. এস.এম খুরশিদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.এম এ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মুফতী শিহাবুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সহকারী জোন পরিচালক ডাক্তার আবু হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাইখুল ইসলাম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মাহবুব মোর্শেদ,চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, চট্টগ্রম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান,ইসলামী ছাত্র মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি আহসান আহমাদ খান।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ইউশাহ, মাওলানা শিহাব উদ্দিন কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, বায়তুলমাল সম্পাদক আবু বকর সিদ্দিক আহাদ, অফিস সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ডবলমুড়িং থানা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বাকলিয়া থানা সভাপতি হাফেজ শহীদুল্লাহ্, বন্দর থানা সভাপতি মাওলানা সগীর আহমদ, সদরঘাট থানা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, হালিশহর থানা সভাপতি নেয়ামত উল্লাহ, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মাদ ইয়াহিয়া, সাংবাদিক সাইদুল ইসলাম, প্রাক্তন ছাত্র নেতা সাদুর রশিদ ও মাওলানা ইউসুফ আবদুল্লাহ, পাঁচলাইশ থানা সভাপতি কামাল উদ্দীন, ছাত্র মজলিস চট্রগ্রাম মহানগরীর সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, ছাত্র মজলিস মহানগরীর বাইতুল মাল সম্পাদক ওলিউর রহমান ও আল আমিন প্রমুখ।

সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে প্রেসক্লাব পর্যন্ত এক বর্নাট্য র্যালী অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ