spot_img
spot_img

শহীদ মিনারে ছয় স্তরের নিরাপত্তা

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

শহীদ মিনার প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন, ধোয়ামোছা ও নতুন করে রং করার কাজ এরই মধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এখন চলছে আলপনা আঁকার কাজ।

দিবসটিকে সামনে রেখে শহীদ মিনার এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোট ছয় স্তরের নিরাপত্তা জোরদার করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তায় নিয়োজিত থাকবে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবি টিম, র‌্যাব ও সোয়াত।

এদিকে, গতকাল বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি সরেজমিন দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সার্বিক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ