ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ব্রিটেনে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে দেশটির ২ লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎবিহীন রয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটিতে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানে এবং প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।
ব্রিটিশ এনার্জি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন প্রায় ১২ লাখ মানুষের জন্য বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করেছে তবে শনিবার পর্যন্ত ২ লাখ ২৬ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। তাদের বেশিরভাগই যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অবশ্য, দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণ ওয়েলসের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
যুক্তরাজ্য ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ লণ্ডভণ্ড হয়েছে সবকিছু। ঘূর্ণিঝড়টির কারণে ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।
সূত্র : পার্সটুডে, আল-জাজিরা











