spot_img
spot_img

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে ইসমাইল হানিয়াহ

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ মিশর সফরে গেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসমাইল হানিয়া মিসরের রাজধানী কায়রো পৌঁছান।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধিদল মিশর সফরে গেছে। গাজ্জায় আগ্রাসন বন্ধ, গাজার বাসিন্দাদের ত্রাণসহায়তা দেওয়া ও ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জনের বিষয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তারা।

উপসাগরীয় দেশ কাতার গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে। দেশটির সঙ্গে মিশর ও আমেরিকাও আছে। কয়েক দিন আগে কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু ঘটছে না বলার পর কায়রো সফরে গেলেন হামাসপ্রধান।

সাম্প্রতিক সময়ে গাজ্জায় যুদ্ধ বন্ধে মিশর, কাতার ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়। এরপর গত শনিবার কাতারের প্রধানমন্ত্রী আবদুর রহমান আল ছানি বলেন, গত কয়েক দিনের আলোচনা থেকে আশান্বিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

গাজ্জায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে আমেরিকা। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। এ প্রস্তাবে গাজ্জায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রস্তাবে আমেরিকা বলেছে, গাজ্জার দক্ষিণের শহর রাফায় ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে ওয়াশিংটন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ