spot_img
spot_img

ভারতের উচিত হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কাছে সমর্পণ করা : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতারা বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্তৃক নির্বিচারে গ্রেফতার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ প্রমাণিত হয়েছে। গণহত্যার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে বিচারের জন্য বাংলাদেশের কাছে সমর্পণ করা।

বুধবার (১৯ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নেতারা এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী সকল অপরাধীর ন্যায়বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, ক্ষমতা ও আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগীতা অভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এক্টিভিস্টদের উস্কানি চলমান। এসব অপরাজনীতিকে নতুন বাংলাদেশে প্রশ্রয় দিলে পতিত ফ্যাসিবাদীদের লাভবান করবে। আন্তদলীয় সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বুঝাপড়া ভালো না করলে দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে।

নেতারা আরও বলেন, আমরা অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির মাঝে ঐক্য চাই। তাই ফ্যাসিবাদ বিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে জাতীয় ঐক্যে গড়ে তুলতে সব দলের সাথে সংলাপ চলমান রাখা হয়েছে।

রমজানের পূর্বেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানীসহ জীবন যাত্রার অত্যাবশ্যকীয় ব্যয় জনগণের সাধ্যের মধ্যে আনার আহ্বান জানান তারা।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ, আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতী আবদুল হক আমিনী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ