spot_img
spot_imgspot_img

ইউক্রেনের আকাশসীমা দখলে নিতে ব্যর্থ রাশিয়া: ব্রিটেন

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া। সে কারণে রাশিয়ার আকাশসীমা থেকেই উৎক্ষেপণ করা ‘স্ট্যান্ড-অব’ অস্ত্রের ওপরই নির্ভর করতে হচ্ছে মস্কোকে।

ব্রিটেনের গোয়েন্দা বিভাগের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা বলেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলা শুরুর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি ছিল- ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়া।

তবে সেটা করতে তাদের ক্রমাগত ব্যর্থতা তাদের অভিযাত্রাকে উল্লেখযোগ্যভাবে ভোঁতা করে দিয়েছে। ইউক্রেন আজ রবিবার লড়াইয়ের ২৫ তম দিনে প্রবেশ করেছে। মারিউপোলের মেয়র বলেছেন, শহরটির কেন্দ্রস্থলের রাস্তায় ব্যাপক লড়াই চলছে। বোমা বিধ্বস্ত থিয়েটারের বেসমেন্টে আটকে থাকা শত শত মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে অন্তত ৮৪৭ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে ৬৪ জনই শিশু। বেশিরভাগই নিহত হয়েছে বিমান হামলা কিংবা গোলা নিক্ষেপে। তবে জাতিসংঘের সংস্থাটির ধারণা, বাস্তবে নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা আছে।

সূত্র: বিবিসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ