তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ সোমবার (২০ মার্চ) শি জিনপিং মস্কো পৌঁছেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপাক্ষীয় সম্পর্ক ও সহযোগীতা বাড়াতে দেশ দুইটির প্রধানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।











