spot_img
spot_img

‘বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য’

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যেকোনও যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি।

ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অবস্থায় যেকোনও ধরণের শান্তির পদক্ষেপ ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য। এই মুহূর্তে যুদ্ধবিরতির অর্থই হচ্ছে ইউক্রেনের যে সমস্ত ভূমি রাশিয়া দখল করেছে তাকে অনুমোদন দেওয়া।

তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে যদি কোনও শান্তি প্রক্রিয়ার বিষয় বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করবে। আমরা আগেও বলেছি এবং আজ আমরা আবারও বলব যে, পুতিন এবং জিনপিংয়ের এই বৈঠক থেকে যদি যুদ্ধবিরতির ব্যাপারে কোনও সিদ্ধান্ত বেরিয়ে আসে তাহলে আমরা তা গ্রহণ করব না কারণ এর অর্থ হবে রাশিয়ার বিজয়কে মেনে নেওয়া।

আমেরিকার এ কর্মকর্তা বলেন, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়িয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও তার মিত্ররা যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রতি এই দুই দেশ ক্ষিপ্ত। এই দুই দেশ বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করতে চায়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ