ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
ইসরাইলের ‘চ্যানেল ১৩’ তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাতারে গিয়ে ইসমাইল হানিয়াহের সঙ্গে গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার আলোচনা বসা উচিত নয়, বরং তাকে হত্যা করা উচিত।
একই সঙ্গে কাতারে গিয়ে গাজ্জায় যুদ্ধ বিরতি বা বন্দী বিনিময়ের বিষয়ে কোনো ধরনের আলোচনায় না বসার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











