spot_img
spot_img

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণ করে এই প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর আক্রমণের সাথে জড়িত অবৈধ বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত ২৭টি দেশ রাজি হয়েছে।

পাশাপাশি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান হয়েছে।

গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা তীব্র থেকে আরো তীব্রতর হয়েছে। গত ৬ মাসে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এ পর্যন্ত মোট ৪৩৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ হাজার ৭০০ জন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ