spot_img

পাক-আফগান সামরিক সংঘাত; আলোচনার মাধ্যমে সমাধান খোজার পরমর্শ যুক্তরাষ্ট্রের

পাল্টাপাল্টি হামলায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলছে সামরিক উত্তেজনা। আর এই সামরিক সংঘাতের বিপরীতে আলোচনার মাধ্যমে সমাধানের উপায় খুঁজে বের করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এক সাক্ষাৎকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায়, পাকিস্তান ও আফগানিস্তান সরকার আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করুক।

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তার মতে, আফগানিস্তানের মধ্যে ঢুকে বিমান হামলা চালানোর মাধ্যমে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসলামাবাদ।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ