spot_img
spot_img

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের জায়গা নেই: নাহিদ ইসলাম

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। ৫ আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আগামীতে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না।

নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে, বসতে পারবে। এমন পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠে।’

এনসিপি) আহ্বায়ক বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নানান যায়গায় এখনও রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ