spot_img
spot_img

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে নির্বাচন দিলে রাজনৈতিক সরকার দলীয় স্বার্থে রাষ্ট্রের সংস্কার করবে না। যারা বিগত সময়ে আগে ও পরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো ধ্বংস করেছে। তাহলে আগামীতে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, না আরো বেশি ধ্বংস করবে সেটি ভেবে দেখতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের সামনে শতাধিক আহত-পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিলে রাজনৈতিক সরকার রাজনৈতিক স্বার্থে গণহত্যার সাথে জড়িতদের বিচার করবে না। ফলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের জীবন ও রক্তের সাথে বেঈমানী করা হবে। এই বেঈমানী অন্তবর্তীকালীন সরকারের হাত ধরে আসতে পারে না।

গণহত্যার সাথে জড়িতদের অবিলম্বে বিচার করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী অধ্যাপক ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারী কামরুল আহসান হাসান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারী মুজিবুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ