spot_img
spot_img

ইউক্রেনে ২০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে দক্ষিণ কোরিয়া। এরই অংশ হিসেবে নতুন এই প্যাকেজ পাঠিয়েছে এশিয়ার দেশটি। এর আগে মার্চেও ১০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাঠায় দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সহায়তা প্যাকেজটি ইউক্রেনে পাঠানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহয়তা প্যাকেজের এই চালানে স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর, ভেন্টিলেটর এবং প্রাথমিক চিকিৎসা কিট রয়েছে। ইউক্রেনের অনুরোধের পর এসব সরঞ্জামাদি পাঠানো হল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ