spot_img
spot_img

জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন

অরাজনৈতিক সংগঠন জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও কৃতি হাফেজে কোরআন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম খুলশি লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী হাফেজ নোমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদওয়ানুল হক শাকির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া জিরি মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.খালিদ হোসেন বলেন, কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবেনা।

তিনি বলেন,কোরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে সম্মানিত করে ও কোরআনের সাথে বেয়াদবি মানুষকে ধ্বংস করে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন চট্টগ্রাম দারুল ইরফানের প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন মাহবুব, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালের ভাইস প্রিন্সিপাল বিজ্ঞান গবেষক ফিরোজ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হুমায়ূন কবির, মাওলানা তৈয়ব ও মাওলানা শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ ও সহ-সভাপতি হাফেজ নাঈম আহসান তালহা প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কৃতি হাফেজে কোরআনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ