বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী মনু ভার্মাও।
আজ বৃহস্পতিবার বিদ্যানন্দের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী ও বই বিতরণ করেন।
ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।
এ সময় প্রণয় ভার্মা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরো জানতে শিশুদের উৎসাহিত করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ভারতীয় হাইকমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানে উন্মুখ বলে তিনি জানান।











