অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনকে শান্তি আলোচনায় বসাতে চায় চীন। ফিলিস্তিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে দ্বি-রাষ্ট্র গঠনের বিকল্প দেখছে না দেশটি।
বুধবার (১৯ এপ্রিল) আলোচনা শুরুর লক্ষ্যে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদাভাবে ফোনালাপও করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।
ফোনালাপে সম্প্রতি আল আকসায় ইহুদিবাদী সন্ত্রাসীদের তাণ্ডব ও ফিলিস্তিনজুড়ে উত্তেজনা নিয়ে চীনের উদ্বেগের কথা জানানো হয়।
আরো জানানো হয় যে, অবৈধ দখলদারিত্ব, সহিংসতা ও উত্তেজনা নিরসনে উভয় পক্ষ যেনো পুনরায় শান্তি আলোচনায় বসে তাই চীন একটি শান্তি আলোচনার আয়োজন করতে চায়। মধ্যস্থতা ও শান্তি আলোচনা আয়োজনে দেশটি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
এছাড়া কিন গ্যাং অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কোহেন ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আল মালিকিকে ফোনালাপকালে দ্বি-রাষ্ট্র গঠনই একমাত্র সমাধান এবং এর জন্য এখন শুধু উভয়পক্ষকে আলোচনায় বসতে হবে বলে শান্তি আলোচনার প্রতি উদ্বুদ্ধও করেন।
উল্লেখ্য, চীনের প্রচেষ্টায় সম্প্রতি সৌদি ও ইরানের মধ্যকার বৈরিতার সমাপ্তি ঘটে এবং উভয়ে পুনরায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
শিয়াদের ধর্মীয় ব্যক্তিত্বের ফাঁসি কার্যকর ও সৌদি দূতাবাসে হামলার মতো আরো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলো তারা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











