spot_img
spot_img

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জিএম কাদের

২০২৪ সালের ৫ আগস্টে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন, এই ধরনের কথাই হয়েছে।” শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ