বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় কমিশনের স্টার্টআপস, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক কমিশনার একেতেরিনা জাহারিয়েভা।
স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশ-ইইউ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে তারা একটি দূরদর্শী ও উদ্ভাবন চালিত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











