ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, এটা মা-মাটি-মানুষের পার্টি। এটা বিজেপি পার্টি নয়। বিজেপি পার্টি তো আজকে তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে।
বৃহস্পতিবার (১৯ মে) তিনি ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে দেশে তুঘলকি কাণ্ড চালাচ্ছে! কারও আজকে বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই, নাগ্রক অধিকার নেই। সব অধিকারকে খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপি’র লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে!
তিনি বলেন, তুঘলকি কাণ্ড করে বিজেপি যদি বিজেপি মনে করে তৃনমূলকে আপনারা স্তব্ধ করতে পারবেন, জেনে রাখবেন তৃণমূল জব্দ করে, তৃণমূল স্তব্ধ কখনো হয় না। তৃণমূল এতটাই শক্তিশালী।
সূত্র: পার্সটুডে











