spot_img
spot_img

আগামীকাল ভোরে ছেড়ে যাবে পবিত্র হজের প্রথম ফ্লাইট

৪১৯ হজযাত্রী নিয়ে রোববার ভোর ৩.২০ টায় সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে পবিত্র হজের প্রথম ফ্লাইট।

বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার ভোর ৩.২০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ