spot_img
spot_img

পরবর্তী ঈদে স্বাধীনতা অর্জনের আশাবাদ ব্যক্ত করলেন পবিত্র কুদসের গ্র্যান্ড মুফতী

পরবর্তী ঈদে স্বাধীনতা অর্জনের আশাবাদ ব্যক্ত করলেন ফিলিস্তিনের পবিত্র কুদস বা জেরুসালেমের গ্র্যান্ড মুফতী মুহাম্মদ হুসাইন।

রবিবার (১৮ জুন) ঈদুল আযহার দিন ঘোষণাকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

গ্র্যান্ড মুফতী মুহাম্মদ হুসাইন বলেন, আগামী বুধবার, ২৮ জুন আমাদের ঈদুল আজহার প্রথম দিন। দেশ-বিদেশের সকল ফিলিস্তিনিকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি আশাকরি পরবর্তী ঈদে সকল ফিলিস্তিনির স্বাধীনতার আকাঙ্খা পূরণ হবে। স্বাধীনতা অর্জন করবে ফিলিস্তিন।

উল্লেখ্য; সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার ঘোষণা দিয়েছে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া চীন। ইহুদিবাদী ইসরাইল থেকে স্বাধীনতা অর্জনে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: আল ওয়াফা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ