spot_img

বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলন সিলেট মহানগরের খাবার বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে সিলেটে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবির নেতৃত্বে সংগঠনের সিলেট মহানগর দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন স্পটে গিয়ে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকালে ১৪নং ওয়ার্ড কালীঘাট ছড়ারপার সহ নগরীর বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের বাসা বাড়িতে গিয়ে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ওলিউর রহমান সাদিক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফিজ মহসিন আহমদ, ১৪নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম। নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ