শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে পার্লামেন্টে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২০ জুলাই) পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়।
নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। গোতাবায়া বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছেন। পরে ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠান।
পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচন করবেন।
তিন প্রার্থী হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।











