ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার মঈন আলী বলেছেন, আমার কাছে ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসলামই আমার কাছে সবকিছু এবং সবার আগে। আমার এবং আমার পরিবারের কাছে ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বুধবার (২০ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে জানানো হয়, সাবেক ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান তার দুই সতীর্থ মুঈন আলী ও আদিল রশিদের একটি সাক্ষাৎকার নেন। সেখানে হজ্বের বিষয়ে প্রশ্ন করা হলে মঈন আলী এসব কথা বলেন।
এ সময় মঈন আলী আরো বলেন, ধর্মকে আমরা দৈনন্দিন বিষয় হিসেবে গুরুত্ব দিই। ক্রিকেটে যেমন ক্রিকেটাররা রোল মডেল, ঠিক তেমনি ধর্মের মধ্যে নবী-রাসূলগণ রোল মডেল।
ইংলিশ এই অলরাউন্ডার জানান, যথাসম্ভব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও রমজানে রোজা পালনের চেষ্টায় ত্রুটি করেন না তিনি।











