spot_img
spot_imgspot_img

ভোটে জিতে যা বললেন লঙ্কার প্রেসিডেন্ট রানিল

সংসদে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার পরপরই রানিল বিক্রমাসিংহে তার দুই প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা এবং অনুরা কুমারা দেশানায়েকসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে হাতে হাত রেখে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, জনগণ আমাদের পুরানো রাজনীতির কথা জানতে চায় না। আমি বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ও মাইথ্রিপালা সিরিসেনাসহ অন্য বিরোধী দলগুলোকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করছি।

বুধবার (২০ জুলাই) লঙ্কান পার্লামেন্টে প্রেসিডেন্ট ভোটাভুটি শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় রানিল বিক্রমাসিংহে এসব কথা বলেন।

রানিল বিক্রমাসিংহে বলেন, আমরা গত ৪৮ ঘণ্টা ধরে বিভক্ত ছিলাম। সেই সময়কাল এখন শেষ। এখন আমাদের একসাথে কাজ করতে হবে।

একই সঙ্গে সংসদ চত্বরের মধ্যেই প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আয়োজন করতে স্পিকারের প্রতি আহবানও জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ