spot_img

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুত ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার (২০ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।

ড. বেনজীর বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এসময় তিনি হেডকোয়ার্টার্সসহ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন এবং দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ