spot_img

আমেরিকার সঙ্গে যুদ্ধ এখন পূর্ণাঙ্গ রূপ নিয়েছে: পেজেশকিয়ান

ইরান বর্তমানে আমেরিকার সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে এবং এই সংঘাতের যেকোনো ধরনের পরিণতি মেনে নেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, বর্তমান বাস্তবতা হলো ইসলামিক রিপাবলিক অব ইরান আজ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ও প্রাকৃতিক যে কোনো ফলাফল বা পরিণতি মেনে নিতে হবে।

সোমবার (২০ জুলাই) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন মাসুদ পেজেশকিয়ান।

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান তীব্র বৈরিতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানি প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন কঠোর ও বাস্তবমুখী বক্তব্য এলো। তেহরানের এই অবস্থান স্পষ্ট করে যে তারা ওয়াশিংটনের যেকোনো ধরনের চাপ ও বৈরি পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ও লড়াই চালিয়ে যেতে পুরোপুরি সংকল্পবদ্ধ।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ