তুরস্ক সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির ও জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উভয়ের সাথে তিনি এ সাক্ষাত করেন।
সাক্ষাতে সেনাপ্রধান বলেন, তুরস্ক ও বাংলাদেশ তথা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১’ পরিদর্শন উপলক্ষে তুরস্কে সরকারি সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।











